Panda Bubbles — Boba Maker
Company: Panda Bubbles (bubble tea, fresh juice and softy ice cream)
Position: Boba Maker
Vacancies: 2
Work location: Any of our outlets in Rangpur, Dinajpur, Rajshahi or Cox's Bazar. Must be willing to work at distant outlets.
Salary: ৳20,000 – 25,000 per month, depending on previous experience and performance. Annual review.
Benefits: Festival bonus, lunch and dinner free, accommodation free.
Joining: As soon as possible.
Responsibilities
- Prepare milk teas, fruit teas, boba, fresh juices, smoothies, softy cones and sundaes as per recipe, with the customer's chosen sugar and ice level.
- Daily prep: tea bases, tapioca pearls, syrups, jellies, toppings, fruit.
- Keep the cup sealer, blenders, boba cooker, softy machine and counter clean.
- Work quickly and accurately during busy hours.
- Keep the daily stock and waste record and report before items run out.
- Train helpers and new staff; serve customers when needed.
Requirements
- Working experience as a drink maker at a reputed bubble tea brand such as Chatime, Chamichi, KOI Thé, ChaJoy or Ai-CHA is mandatory. Candidates without this experience need not apply. References will be checked.
- Must be willing to work at any of our outlets in Rangpur, Dinajpur, Rajshahi or Cox's Bazar.
- Must know tea brewing, pearl cooking, sugar and ice levels and cup sealing.
- Minimum SSC. Able to read recipes in Bangla and English.
- Clean, punctual and honest, with good customer manners.
- Soft-serve or juice experience preferred.
- Age 18 or above. Male and female candidates may apply.
How to apply
Send your CV to WhatsApp +880 1805-487449 or email pandabubblesbd@gmail.com. The CV must include your photo, detailed work experience and your current job. CVs without these will not be evaluated.
পান্ডা বাবলস — নিয়োগ বিজ্ঞপ্তি
পদের নাম: বোবা মেকার
পদ সংখ্যা: ২ জন
প্রতিষ্ঠান: পান্ডা বাবলস (বাবল টি, ফ্রেশ জুস ও সফটি আইসক্রিম)
কর্মস্থল: রংপুর, দিনাজপুর, রাজশাহী ও কক্সবাজারে আমাদের যেকোনো আউটলেট। দূরবর্তী আউটলেটে কাজ করতে সম্মত থাকতে হবে।
বেতন: মাসিক ২০,০০০ – ২৫,০০০ টাকা (পূর্ব অভিজ্ঞতা ও কাজের দক্ষতা অনুযায়ী নির্ধারিত হবে)। বার্ষিক রিভিউ।
অন্যান্য সুবিধা: উৎসব বোনাস, দুপুর ও রাতের খাবার ফ্রি, থাকার ব্যবস্থা ফ্রি।
যোগদান: যত দ্রুত সম্ভব।
দায়িত্বসমূহ
- রেসিপি অনুযায়ী মিল্ক টি, ফ্রুট টি, বোবা, ফ্রেশ জুস, স্মুদি, সফটি কোন ও সানডে তৈরি করা। কাস্টমারের চাহিদামতো চিনি ও বরফের পরিমাণ ঠিক রাখা।
- দৈনিক প্রস্তুতির কাজ: টি বেস তৈরি, টাপিওকা পার্ল সেদ্ধ করা, সিরাপ, জেলি ও টপিং তৈরি, ফল কাটা।
- কাপ সিলার, ব্লেন্ডার, বোবা কুকার, সফটি মেশিন ও কাউন্টার পরিষ্কার রাখা।
- ব্যস্ত সময়ে দ্রুত ও নির্ভুলভাবে কাজ করা।
- দৈনিক স্টক ও অপচয়ের হিসাব রাখা এবং মালামাল ফুরিয়ে যাওয়ার আগে জানানো।
- হেল্পার ও নতুন কর্মীদের কাজ শেখানো; প্রয়োজনে কাস্টমার সার্ভ করা।
যোগ্যতা
- Chatime, Chamichi, KOI Thé, ChaJoy, Ai-CHA বা এ ধরনের স্বনামধন্য বাবল টি ব্র্যান্ডে ড্রিংক মেকার হিসেবে কাজের অভিজ্ঞতা বাধ্যতামূলক। অভিজ্ঞতা ছাড়া আবেদনের প্রয়োজন নেই। রেফারেন্স যাচাই করা হবে।
- রংপুর, দিনাজপুর, রাজশাহী ও কক্সবাজারের যেকোনো আউটলেটে কাজ করতে সম্মত থাকতে হবে।
- চা তৈরি, পার্ল সেদ্ধ করা, চিনি ও বরফের মাত্রা এবং কাপ সিল করার কাজ ভালোভাবে জানা থাকতে হবে।
- শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি। বাংলা ও ইংরেজিতে রেসিপি পড়তে পারতে হবে।
- পরিচ্ছন্ন, সময়নিষ্ঠ ও সৎ হতে হবে; কাস্টমারের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে।
- সফট সার্ভ বা জুসের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
- বয়স: ১৮ বছর বা তার বেশি। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
আবেদনের নিয়ম
সিভি পাঠান WhatsApp +880 1805-487449 অথবা ইমেইল pandabubblesbd@gmail.com-এ। সিভিতে অবশ্যই ছবি, বিস্তারিত কাজের অভিজ্ঞতা ও বর্তমান চাকরির তথ্য থাকতে হবে। এগুলো ছাড়া সিভি বিবেচনা করা হবে না।